ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে : অর্থমন্ত্রী

ads

দেশের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, আমরা ভালো অবস্থানে আছি, তাই ঘাবড়ানো বা নারভাস হওয়ার কিছু নেই। আমাদের দেশের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে। যেটা কেউ চিন্তা করতে পারেনি। আমরা বিশ্বাস করি এ ধারা অব্যাহত থাকবে।


এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার সেখানে সেখানে রিকাস্ট করব। আমরা এখনও আশাহত না। দেখেন সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনও সব সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।

ads
ads
ads

Our Facebook Page